চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রশিবিরের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে বহাল রয়েছেন চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি। সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের এমফিলের শিক্ষার্থী হাবিবউল্লাহ খালিদ।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার দুপুর ১২টায় সংগঠনটির পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গতকাল বুধবার শাখা শিবিরের সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সদস্যদের মতামতের ভিত্তিতে সভাপতি ও সেক্রেটারি নির্বাচিত করা হয়।
কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

