বেফাঁস মন্তব্যে কেএমপির অতিরিক্ত কমিশনার প্রত্যাহার

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

বেফাঁস মন্তব্যে কেএমপির অতিরিক্ত কমিশনার প্রত্যাহার
ফাইল ছবি

বেফাঁস মন্তব্যের কারণে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। বিসিএস পুলিশ ক্যাডারের এই কর্মকর্তা কেএমপিতে অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।

শনিবার (২০ জুন) পুলিশ সদর দপ্তরে পার্সোনেট ম্যানেজমেন্ট শাখা-১-এর অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খানের সই করা এক আদেশে এই প্রত্যাহার করা হয়। আগামী (২১ জুন) আপনার বর্তমান কর্মস্থল থেকে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

Rasidul-3

গত ১৭ জুন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) লবণচরা থানা এলাকায় আয়োজিত এক সমাবেশে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান। সেখানে দেওয়া তার বক্তব্যের ২৫ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘দারোগা বা ইন্সপেক্টরকে বলার পরও কোনো ইনফরমেশন যদি ফাঁস হয়, আমি মুসলমান হিসেবে কথা দিচ্ছি; ইন্সপেক্টরকে ঝুলায় দেব, আপনারা পিটায় মারবেন। আপনারা গোপন তথ্য দেবেন, আল্লাহ ছাড়া কেউ জানলে আমি কথা দিচ্ছি গাছের সঙ্গে ঝুলাইয়া পিটাব।’

এমবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন