শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের একান্ত বৈঠক

কূটনৈতিক রিপোর্টার

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের একান্ত বৈঠক

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে একান্ত বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে দ্বিপক্ষীয় বৈঠকের পরে এ একান্ত বৈঠক হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

তিনি সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে একান্ত বৈঠক করেছেন। এটা একেবারে নজিরবিহীন। চীনের রাষ্ট্রপতির সাথে তারেক রহমানের বৈঠক হয়েছে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়াদি নিয়ে। সেখানে প্রধানমন্ত্রীর সাথে প্রতিনিধি দলের সদস্যরা ছিলেন। এই বৈঠকের পর আবার আলাদাভাবে একান্ত বৈঠক, এটা নজিরবিহীন।

বিজ্ঞাপন

হুমায়ুন কবির বলেন, এই একান্ত বৈঠকের মধ্য দিয়ে আপনারা বুঝতে পারেন, আমাদের প্রধানমন্ত্রীকে কতটুকু গুরুত্ব দেন এবং বাংলাদেশকে কীভাবে চীনের রাষ্ট্রপতি তথা চীনের সরকার দেখে থাকে।

বেইজিং সফরের শেষ দিনে স্থানীয় সময় সকাল পৌনে ১১টায় গ্রেট হলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ৫০ মিনিটের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এর পরপরই হয় দুই নেতার মধ্যে একান্ত বৈঠক।

এমবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন