রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার রাত ৯টা ২৮ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়।
রিখটার স্কেলে এর মাত্র ছিল ৪ দশমিক ০। এর উৎপত্তিস্থল ছিল নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় ঢাকা থেকে ১৬ কিলোমিটার পূর্বে।
ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছে।
ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের পরিচালক রুবাইয়াৎ কবীর আমার দেশকে বলেন, উৎপত্তিস্থল ঢাকা থেকে খুব কাছে হওয়ায় মানুষের কাছে একটু বেশি শক্তিশালী বলে অনুভূত হয়েছে।
তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে কম্পন অনুভূত হওয়ায় রাজধানীসহ বিভিন্ন এলাকায় মানুষ ঘরবাড়ি থেকে বেরিয়ে আসেন।
ভূমিকম্প বিশেষজ্ঞ ও ভূতত্ত্ব প্রকৌশল বিশেষজ্ঞ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মেহেদী আহমেদ আনসারী আমার দেশকে বলেন, উৎপত্তিস্থল ঢাকার খুব কাছে নরসিংদীর হাশিমপুরে হওয়ায় শক্তিশালী বলে অনুভূত হয়েছে।
এএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


