জুলাই সনদ বাস্তবায়নের দাবি থেকে এক চুলও নড়ব না, বললেন ব্যারিস্টার আরমান

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

জুলাই সনদ বাস্তবায়নের দাবি থেকে এক চুলও নড়ব না, বললেন ব্যারিস্টার আরমান

ঢাকা-১৪ আসনের এমপি ব্যারিস্টার আরমান বলেছেন, ‘প্রয়োজনে জুলাই সনদ বাস্তবায়নের জন্য আবার মাঠে নামতে হবে। হয় জুলাই সনদ বাস্তবায়ন হবে, না হয় আমার জীবন চলে যাবে। হয় মাতৃভূমি, না হয় মৃত্যু। জুলাইয়ের দাবি থেকে একচুলও নড়ব না।’

রোববার রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে জুলাই রেভ্যুলুশনারি অ্যালায়েন্স ফাউন্ডেশন আয়োজিত ‘সিম্পোজিয়াম অন একাউন্ট্যাবিলিটি, জাস্টিস অ্যান্ড হিলিং ইন পোস্ট জুলাই বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

ব্যারিস্টার আরমান বলেন, ‘নতুন সরকার গঠনের সাড়ে পাঁচ মাস পার হয়ে গেলেও জুলাই সনদ বাস্তবায়নের কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। যারা কেবল ৫ বা ১০ বছর ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেন, তারা এই সনদ বাস্তবায়নের গুরুত্ব বুঝবেন না। কিন্তু যারা বাংলাদেশকে নিয়ে আগামী ৫০ বছরের স্বপ্ন দেখেন এবং এই দেশকেই একমাত্র আশ্রয় মনে করেন, তারাই বুঝবেন এটি বাস্তবায়ন করা কতটা জরুরি।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ কোনো দরিদ্র বা অসহায় দেশ নয়। আল্লাহর দেওয়া মাটির নিচের খনিজ সম্পদ, ভৌগোলিক অবস্থান এবং মানুষের মধ্যকার অদম্য প্রতিভাকে কাজে লাগিয়ে এই দেশকে কেউ দমিয়ে রাখতে পারবে না।’

সংসদ সদস্য আরো বলেন, ‘জুলাই মিউজিয়াম হবে আগামী প্রজন্মের পাঠশালা। এই মিউজিয়ামের মাধ্যমে তারা ফ্যাসিবাদকে চিনতে পারবে।’ তার মতে, ‘ফ্যাসিবাদ কোনো নির্দিষ্ট দলের নাম নয়, এটি একটি আচরণের নাম। এই শিক্ষা নিয়ে ভবিষ্যতে কেউ ফ্যাসিবাদের লক্ষণ দেখালে নতুন প্রজন্ম আবার রুখে দাঁড়াবে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...