জিম্বাবুয়ে সফরে খুবই বাজে সময় কাটছে বাংলাদেশের। টেস্টের পর ওয়ানডে ক্রিকেটেও জয়ে ফিরতে পারছে না তারা। এরই মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে হাতছাড়া হয়েছে তাদের। আজ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ সময় বেলা দেড়টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচ জিতে সিরিজের শেষটা জয়ে রাঙাতে পারবে কি বাংলাদেশ- নাকি জিম্বাবুয়ের কাছে ৩-০ ব্যবধানে সিরিজ হারের দুঃসহ গল্প লিখবে- সেটিই দেখার অপেক্ষা।
ওয়ানডে সিরিজে বোলাররা তাদের কাজটা ঠিক-ঠাক মতোই করছেন। মূলত ব্যাটিং ব্যর্থতায় ডুবছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ১১৬ রানে অলআউট হয়েছে তারা। পরের ম্যাচে কক্ষপথে থাকলেও আচমকা ব্যাটিং-ধস বাংলাদেশকে হতাশায় পুড়িয়েছে। তাওহিদ হৃদয় ও তানজিদ পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলে ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর বার্তা দিলেও ছন্দ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। যে কারণে মাশুল দিতে হয়েছে। আজ শেষ ম্যাচ জিততে পারলে সিরিজ হারের ক্ষতে কিছুটা প্রলেপ লাগাতে পারেন মেহেদী হাসান মিরাজরা। তা না হলে ব্যর্থতার ষোলোকলা পূর্ণ হবে। আজ বাংলাদেশের জয়ে ফেরা নাকি জিম্বাবুয়ের ৩-০ তে সিরিজ জয়ের আনন্দ- সেটিই দেখার অপেক্ষা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

