২০২৬ ফিফা বিশ্বকাপে কোনো অঘটন ছাড়াই সেমিফাইনালের মঞ্চে জায়গা করে নিয়েছে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল—ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন ও ইংল্যান্ড। বিশ্বকাপ ইতিহাসে এমন ঘটনা এবারই প্রথম। শুধু তা-ই নয়, শেষ চারে ওঠা প্রতিটি দলই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন। এর আগে ১৯৭০ ও ১৯৯০ আসরে এমন ঘটনার সাক্ষী হয়েছিল বিশ্ব।
আগামী ১৪ জুলাই দিবাগত রাত ১টায় ডালাসে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। ঠিক তার পরের দিন, অর্থাৎ ১৫ জুলাই দিবাগত রাত ১টায় আটলান্টায় দ্বিতীয় সেমিফাইনালে লড়বে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। চার পরাশক্তির এই লড়াইয়ে এবার নতুন কোনো ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে।
সেমিফাইনালের সূচি
তারিখ ম্যাচ সময় ভেন্যু
১৪ জুলাই ফ্রান্স-স্পেন রাত ১টা ডালাস
১৫ জুলাই আর্জেন্টিনা-ইংল্যান্ড রাত ১টা আটলান্টা
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

