
নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় ১৭ কৃষক নিহত
নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় ১৭ জন কৃষক নিহত হয়েছেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। মুক্তিপণের জন্য অপহরণ এবং গবাদি পশু চুরি করতে উত্তর ও মধ্য নাইজেরিয়ার মাঝে মধ্যেই হামলা চালায় বন্দুকধারী দস্যুরা।























