হরমুজ প্রণালিতে প্রায় ২ হাজার জাহাজে ২০ হাজার নাবিক আটকা পড়েছেন। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর আটকা পড়েন তারা। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) এ তথ্য জানিয়েছে।
এই জাহাজগুলোর মধ্যে রয়েছে তেল ও গ্যাস ট্যাংকার, বাল্ক ক্যারিয়ার, কার্গো জাহাজ এবং পর্যটকবাহী ক্রুজ লাইনার।
আইএমও জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রণালিটিতে জাহাজের ওপর অন্তত ১৯টি হামলা হয়েছে। এতে অন্তত ১০ জন নাবিক নিহত এবং আহত হয়েছেন আরো আটজন। সংস্থাটি এর আগে সতর্ক করেছিল যে উপসাগরে আটকে পড়া জাহাজগুলোতে খাদ্য, জ্বালানি ও পানির পরিমাণ আশঙ্কাজনকভাবে কমে আসছে।
আইএমওর সামুদ্রিক নিরাপত্তা বিভাগের পরিচালক ড্যামিয়েন শেভালিয়ার মার্চ মাসে বলেন, ‘আধুনিক যুগে এত বিপুলসংখ্যক নাবিকের আটকে পড়ার কোনো নজির নেই।’
আইএমও সংঘাতের সব পক্ষকে হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে, যাতে নাবিকদের নিরাপদে সরিয়ে নেওয়া যায়।
সূত্র: আলজাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


