ইরান পরমাণু কর্মসূচি না ছাড়লে নিষেধাজ্ঞা শিথিল হবে না: ফ্রান্স

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইরান পরমাণু কর্মসূচি না ছাড়লে নিষেধাজ্ঞা শিথিল হবে না: ফ্রান্স

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো বলেছেন, ইরান যতক্ষণ না তার পারমাণবিক কর্মসূচি ত্যাগ করছে, ততক্ষণ দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে না। এরআগে বারো বলেছিলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত আলোচনায় প্যারিস ভূমিকা রাখতে চায়।

তিনি জানান, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি চূড়ান্ত হলে, তার শর্তাবলী খতিয়ে দেখা হবে। সন্তুষ্ট না হলে জাতিসংঘের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রস্তাবে অনুমোদন দেবে না। ফ্রান্স জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা সম্পন্ন সদস্য।

বিজ্ঞাপন

পারমাণবিক কর্মসূচি ত্যাগ করতে ইরানের ওপর চাপ দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। তবে ইরান বলছে, তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ। পারমাণবিক অস্ত্র ত্যাগ করবে না বলেও জানিয়েছে দেশটি।

সূত্র: আল জাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...