তেল উৎপাদন বাড়াতে যাচ্ছে ওপেক প্লাস

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

তেল উৎপাদন বাড়াতে যাচ্ছে ওপেক প্লাস

বিশ্ববাজারে তেলের দাম কমতে থাকায় এবং হরমুজ প্রণালী দিয়ে পুনরায় তেল রপ্তানি স্বাভাবিক হতে শুরু করার প্রেক্ষাপটে, আগামী আগস্ট মাস থেকে অপরিশোধিত জ্বালানি তেল উৎপাদন লক্ষ্যমাত্রা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ওপেকের নেতৃত্বাধীন জোট ওপেক প্লাস।

জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের স্থিতিশীলতা বজায় রাখার যৌথ অঙ্গীকার থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ওপেকের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘তেল বাজারের স্থায়িত্বকে সমর্থন করার জন্য আমাদের যৌথ প্রতিশ্রুতি বজায় রেখে, অংশগ্রহণকারী সাতটি দেশ ২০২৩ সালের এপ্রিলে ঘোষিত অতিরিক্ত স্বেচ্ছাসেবী সমন্বয় থেকে দৈনিক আরও ১ লাখ ৮৮ হাজার ব্যারেল উৎপাদন বৃদ্ধির সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে একমত হয়েছে।’’

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী দিয়ে পুনরায় তেল সরবরাহ শুরু হওয়ায় বাজারে এমনিতেই জোগান বেড়েছে, যার ফলে বিশ্ববাজারে তেলের দাম কিছুটা নিম্নমুখী। এর মধ্যে ওপেকের এই নতুন উৎপাদন বৃদ্ধির সিদ্ধান্ত বিশ্ববাজারে জ্বালানি সরবরাহের ঘাটতি মেটাতে বড় ভূমিকা রাখবে।

সূত্র: আল জাজিরা

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন