কেপিএম পেপার মিলস পরিদর্শনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার

উপজেলা প্রতিনিধি, কাপ্তাই (রাঙামাটি)

কেপিএম পেপার মিলস পরিদর্শনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন রাঙ্গামাটির কাপ্তাইয়ের কর্ণফুলী পেপার মিলস লিমিটেড (কেপিএম) পরিদর্শন করেছেন। এ সময় তিনি জরাজীর্ণ ও বহু পুরোনো পেপার মিলটি ঘুরে দেখেন। এশিয়া মহাদেশের বৃহৎ এই মিল কীভাবে সচল করা যায় এবং আবার ঘুরে দাঁড়াতে পারে, সে বিষয়ে মিল কর্তৃপক্ষের কাছে পরামর্শ চেয়েছেন।

বিজ্ঞাপন

রবিবার (২৮ জুন, ২০২৬) সকাল ১০টায় বিভাগীয় কমিশনার চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিলস লিমিটেড (কেপিএম) পরিদর্শনে আসেন। এ সময় তিনি মিলের উৎপাদন বিভাগের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।

কেপিএম গেস্ট হাউসে বিভাগীয় কমিশনারকে কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শহীদ উল্লাহ প্রজেক্টরের মাধ্যমে মিলের অতীত ও বর্তমান অবস্থার সার্বিক পরিস্থিতি তুলে ধরেন।

পরিদর্শনকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী, রাঙ্গামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আলমগীর হোসেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম, কেপিএম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শহীদ উল্লাহ, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কেপিএমের উৎপাদন বিভাগের প্রধান মাইদুল ইসলাম, মহাব্যবস্থাপক (প্রশাসন) আবদুল্লাহ আল মাহমুদ, মহাব্যবস্থাপক (এমটিএস) আবুল কাসেম রনি, কেপিএমের এফআর বিভাগের বিভাগীয় প্রধান আলী আহমেদ, কেপিএম সিবিএ সভাপতি আব্দুর রাজ্জাকসহ কেপিএমের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন কাপ্তাই উপজেলায় এলে দপ্তরপ্রধানেরা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। পরে তিনি রাইখালী হেডম্যান অফিস পরিদর্শন করেন।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...