দিনাজপুর শিক্ষা বোর্ডে ইংরেজি প্রথমপত্রের পরীক্ষায় বহিষ্কার ৭, অনুপস্থিত ২৮৫২

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর শিক্ষা বোর্ডে ইংরেজি প্রথমপত্রের পরীক্ষায় বহিষ্কার ৭, অনুপস্থিত ২৮৫২

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ইংরেজি (আবশ্যিক) প্রথমপত্রে সাত পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ওই পরীক্ষায় ২ হাজার ৮৫২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

সোমবার (৬ জুলাই ২০২৬) অনুষ্ঠিত পরীক্ষার বিষয়ে দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. বোরহান উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

তিনি জানান, মোট ১ লাখ ৮ হাজার ৫৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৫ হাজার ৭০২ জন পরীক্ষার্থী অংশ নেন। অনুপস্থিত ছিলেন ২ হাজার ৮৫২ জন, যা মোট পরীক্ষার্থীর ২ দশমিক ৬৩ শতাংশ।

বোর্ড সূত্রে জানা যায়, বহিষ্কৃত সাত পরীক্ষার্থীর মধ্যে রংপুরে ৩ জন, গাইবান্ধায় ২ জন, লালমনিরহাটে ১ জন এবং দিনাজপুরে ১ জন রয়েছে।

জেলা ভিত্তিক তথ্যে দেখা যায়, অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে রংপুরে ৫৩৬ জন, গাইবান্ধায় ৪৮৬ জন, নীলফামারীতে ৩৫৩ জন, কুড়িগ্রামে ২৯৮ জন, লালমনিরহাটে ২০৫ জন, দিনাজপুরে ৫২৯ জন, ঠাকুরগাঁওয়ে ২৫৫ জন এবং পঞ্চগড়ে ১৯০ জন অনুপস্থিত ছিলেন।

বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, সব কেন্দ্রে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...