ডাচ-বাংলা ব্যাংকের বাংলা কিউআর ব্যবহারে ক্যাশলেস লেনদেন

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ডাচ-বাংলা ব্যাংকের বাংলা কিউআর ব্যবহারে ক্যাশলেস লেনদেন

বাংলা কিউআর ভিত্তিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার ব্যবহার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ কার্যক্রম পরিচালনা করেছে ডাচ বাংলা ব্যাংক পিএলসি।

শনিবার আয়োজিত এই কার্যক্রমে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়েরমন্ত্রী জাহিদ উদ্দিন স্বপন, এমপি রাজশাহীর একটি এলাকায় ব্যাংকের এজেন্ট নেটওয়ার্কের মাধ্যমে বাংলা কিউআর ব্যবহার করে কেনাকাটা সম্পন্ন করেন।

বিজ্ঞাপন

ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়, তাদের এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্ক এবং “রকেট” ডিজিটাল আর্থিক সেবার মাধ্যমে বাংলা কিউআর ব্যবহার করে তাৎক্ষণিক ও ক্যাশলেস লেনদেন করা সম্ভব হচ্ছে, যা দেশের আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন প্রতিনিধি, যারা ক্যাশলেস বাংলাদেশ গঠনের লক্ষ্যে চলমান উদ্যোগগুলোর ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, সরকারের “ক্যাশলেস বাংলাদেশ” ভিশন বাস্তবায়নে বাংলা কিউআর প্রযুক্তির সম্প্রসারণ একটি গুরুত্বপূর্ণ ধাপ, এবং এ ধরনের উদ্যোগ ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের ডিজিটাল লেনদেনে আরও উৎসাহিত করবে।

ডাচ-বাংলা ব্যাংক জানায়, তারা ভবিষ্যতেও দেশের বিভিন্ন প্রান্তে বাংলা কিউআর ব্যবহারের পরিধি বাড়াতে এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও সহজলভ্য করতে কাজ করে যাবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...