প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, ফেসবুক পোস্টে যা বললেন আনোয়ার ইব্রাহিম

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, ফেসবুক পোস্টে যা বললেন আনোয়ার ইব্রাহিম
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী । ছবি: আনোয়ার ইব্রাহিমের ফেসবুক পোস্ট থেকে নেওয়া

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় পৌঁছালে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম । সোমবার সকালে প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় তাকে অভ্যর্থনা জানানো হয়।

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় অভ্যর্থনা জানানো হয়। ছবি: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ফেসবুক পোস্ট থেকে নেওয়া
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় অভ্যর্থনা জানানো হয়। ছবি: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ফেসবুক পোস্ট থেকে নেওয়া

বিজ্ঞাপন

আনোয়ার ইব্রাহিম তার এক ফেসবুক পোস্টে জানান, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তারেক রহমানের প্রথম বিদেশ সফর। প্রথম আনুষ্ঠানিক গন্তব্য হিসেবে মালয়েশিয়াকে বেছে নেওয়ায় তারেক রহমানের প্রতি প্রশংসা করেন তিনি।

বাংলাদেশ-মালয়েশিয়া তিনটি গুরুত্বপূর্ণ দলিল স্বাক্ষর হয়। ছবি: আনোয়ার ইব্রাহিমের ফেসবুক পোস্ট থেকে নেওয়া
বাংলাদেশ-মালয়েশিয়া তিনটি গুরুত্বপূর্ণ দলিল স্বাক্ষর হয়। ছবি: আনোয়ার ইব্রাহিমের ফেসবুক পোস্ট থেকে নেওয়া

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, এই সিদ্ধান্ত দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব, পারস্পরিক আস্থা ও ঘনিষ্ঠ সম্পর্কের প্রতিফলন। একই সঙ্গে এটি মালয়েশিয়ার প্রতি বাংলাদেশের বিশেষ গুরুত্ব প্রদানেরও বহিঃপ্রকাশ।

পুত্রজায়ার পেরদানা পুত্রা কমপ্লেক্সে আয়োজিত আনুষ্ঠানিক অভ্যর্থনা অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গী প্রতিনিধিদলকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। অনুষ্ঠানে মেজর নুর আহমদ জাইম জাহারির নেতৃত্বে রয়্যাল মালয় রেজিমেন্টের প্রথম ব্যাটালিয়নের ১০৫ সদস্য ও তিনজন কর্মকর্তা গার্ড অব অনার প্রদান করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে গার্ড অব অনার প্রদান করা হয়। । ছবি: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ফেসবুক পোস্ট থেকে নেওয়া
প্রধানমন্ত্রী তারেক রহমানকে গার্ড অব অনার প্রদান করা হয়। । ছবি: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ফেসবুক পোস্ট থেকে নেওয়া

আনোয়ার ইব্রাহিম আশা প্রকাশ করেন, এই সফরের মাধ্যমে মালয়েশিয়া ও বাংলাদেশের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং বাণিজ্য, বিনিয়োগ, শ্রমশক্তি, শিক্ষা ও অন্যান্য পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারিত হবে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ছবি: ফেসবুক পোস্ট থেকে নেওয়া
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ছবি: ফেসবুক পোস্ট থেকে নেওয়া

তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমানের প্রথম দ্বিপক্ষীয় বিদেশ সফর হিসেবে এই সফর মালয়েশিয়া-বাংলাদেশ সম্পর্কের গুরুত্ব ও গভীরতাকেই নতুনভাবে তুলে ধরেছে।

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন