দাফন অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ের জন্য কোম শহরে নেয়া হলো খামেনির মরদেহ

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

দাফন অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ের জন্য কোম শহরে নেয়া হলো খামেনির মরদেহ

ইরানের নিহত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ অন্ত্যেষ্টিক্রিয়ার পরবর্তী ধাপের জন্য পবিত্র শহর কোমে এসে পৌঁছেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আইআরআইবি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। ফুটেজে কোম প্রদেশের ঐতিহ্যবাহী জামকারান মসজিদের ওপর একটি হেলিকপ্টার উড়তে দেখা যায়। রাষ্ট্রীয় মাধ্যমটি জানিয়েছে, ওই হেলিকপ্টারটিতেই খামেনির মরদেহ বহন করা হচ্ছিল।

কর্মসূচি অনুযায়ী, আগামীকাল কোমে এই অন্ত্যেষ্টিক্রিয়া শোভাযাত্রা ও অন্যান্য আনুষ্ঠানিকতা অব্যাহত থাকবে। কোমে শ্রদ্ধা নিবেদন শেষে খামেনির মরদেহ ইরাকের পবিত্র শহর নাজাফ এবং কারবালায় নিয়ে যাওয়া হবে। সেখানে পরবর্তী ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন