আবারও ইরানের প্রধান বিচারপতি হলেন মোহসেনি এজেই

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

আবারও ইরানের প্রধান বিচারপতি হলেন মোহসেনি এজেই
হোজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন গোলামহোসেইন মোহসেনি এজেই। ছবি: সংগৃহীত

ইরানের প্রধান বিচারপতি হিসেবে আবারও নিযুক্ত হয়েছেন হোজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন গোলামহোসেইন মোহসেনি এজেই।

দেশটির সর্বোচ্চ নেতা সাইয়্যেদ মোজতবা খামেনি তাকে দেশটির বিচার বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দেন।

বিজ্ঞাপন

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের বার্তা সংস্থা মেহের।

গতকাল রোববার জারি করা এক ডিক্রিতে সংবিধানের ১৫৭ অনুচ্ছেদের আওতায় এজেইকে নতুন মেয়াদের জন্য পুনর্নিয়োগ দেওয়া হয়।

ডিক্রিতে বিচার বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালনের জন্য এজেইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মোজতবা খামেনি। একই সঙ্গে তিনি প্রয়াত নেতাকে এবং নিজের জোর দিয়ে বলা বিচার বিভাগ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের বিষয়টিও স্মরণ করেন।

তিনি আশা প্রকাশ করেন, বিচার বিভাগের প্রধান, বিচারিক কর্মকর্তা এবং বিচারকদের সম্মিলিত ও জোরালো প্রচেষ্টায় ইরানের জনগণ আরো উন্নত বিচারসেবা পাবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...