









অতিভারী বৃষ্টিতে রাজধানীর বেশিরভাগ এলাকা ডুবে গেছে। অবিরাম বৃষ্টিতে শহরের অলিগলি থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক পানিতে তলিয়ে যায়। কোথাও হাঁটুপানি, কোথাও কোমরসমান পানি জমে। ব্যাপক জলাবদ্ধতায় অনেক রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো দুর্যোগ মন্ত্রণালয়ের প্রস্তাবে বলা হয়েছে, এ একীভূতকরণ প্রক্রিয়া সম্পন্ন হলে ফায়ার সার্ভিস ও আবহাওয়া অধিদপ্তরের কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে। এর মাধ্যমে দুর্যোগের প্রস্তুতি, প্রতিক্রিয়া ও পুনরুদ্ধারসহ সব ধাপে একটি একীভূত চেইন অব কমান্ড প্রতিষ্ঠিত হবে।

দেশের ব্যাংক খাত এখন উচ্চ খেলাপি ঋণের চাপে জর্জরিত। কিছু ব্যাংকে খেলাপি ঋণের হার ৮০ শতাংশেরও বেশি। এত উচ্চহারে খেলাপি ঋণ থাকা সত্ত্বেও এসব ব্যাংক কীভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং কেন সেগুলোকে অবসায়ন বা বন্ধের প্রক্রিয়ায় নেওয়া হচ্ছে নাÑএ নিয়ে প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

নিজের দুই শিশু সন্তান হত্যাকাণ্ডের আসামি সালেহা বেগম। বন্দি আছেন গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারে। সেখানে চুপচাপ, ভাবলেশহীন জীবন কাটে তার। কারো সঙ্গে কোনো কথা বলার ইচ্ছেটুকুও নেই। খাবারের প্রতিও নেই কোনো আগ্রহ। কেউ খাবার দিলে খান, না হলে দিন কেটে যায় না খেয়েই।





উচ্চ আদালত ও সারা দেশে রাষ্ট্রনিযুক্ত সরকারি আইনজীবীদের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতে জড়িয়ে পড়ার অভিযোগ দীর্ঘদিনের। রাষ্ট্রের হয়ে লড়া এসব আইন কর্মকর্তাদের বড় একটি অংশের বিরুদ্ধে মামলা পরিচালনায় অসততা, প্রকাশ্যে রাষ্ট্রের পক্ষে, কিন্তু গোপন সমঝোতায় আসামিপক্ষকে সহযোগিতা করার গুরুতর অভিযোগও রয়েছে।



ইসলামী ব্যাংক বাংলাদেশ এর শরী’আহ সুপারভাইজরি কমিটির এক সভা সোমবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতী শামসুদ্দীন জিয়া এতে সভাপতিত্ব করেন। সভায় ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সদস্য প্রফেসর ড. মো. শামছুল আলম, প্রফেসর ড. যুবাইর মুহাম্মদ এহসানুল


