
জাবিতে জুলাই হামলা: ১৬ ছাত্রলীগ নেতাকে শাস্তি থেকে অব্যাহতি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুলাই হামলার ঘটনায় সাজাপ্রাপ্ত ১৮৯ জন ছাত্রলীগ নেতার মধ্যে ৪৩ জন তাদের শাস্তি পুনর্বিবেচনার জন্য আবেদন করেছিলেন। এসব আবেদন পর্যালোচনা করে ১৬ ছাত্রলীগ নেতাকে শাস্তি থেকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়াও ২০জনের শাস্তির মেয়াদ হ্রাস ও ৭জনের শাস্তি বহাল রাখা হয়।























