
প্লাস্টিকদূষণের কবলে বাংলাদেশ
বাংলাদেশে বিপজ্জনক রূপ নিয়েছে প্লাস্টিক দূষণ। প্রতি বছর প্রায় ৩ দশমিক ৯ মিলিয়ন টন প্লাস্টিক বর্জ্য দেশের জলাশয়, বনভূমি ও কৃষিজমি দূষিত করছে। বাংলাদেশে উৎপাদিত প্লাস্টিক বর্জ্যের মাত্র ১৯ শতাংশ পুনর্ব্যবহার করা হয়; বাকি ৮১ শতাংশ শেষ পর্যন্ত ল্যান্ডফিল, নদী বা খালে জমা হয়ে পরিবেশকে বিপর্যস্ত করে।






















